,

মুফতি হান্নানের আপিলের সারসংক্ষেপ জমার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানসহ তিনজনের আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

hicourt011479180284

আগামী দুই সপ্তাহের মধ্যে সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে জমা দিতে ব্যর্থ হলে সারসংক্ষেপ ছাড়াই আপিল শুনানি শুরু হবে বলে জানিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এর আগে গত ১৪ জুলাই মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন তারা।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই মামলায় মুফতি হান্নানসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট