,

সিমলাকে পাওয়া যাচ্ছে না!

simlaবিনোদন ডেস্ক: চিত্রনায়িকা সিমলা দীর্ঘসময় চলচ্চিত্রে অনুপস্থিত থাকার পর তরুণ নির্মাতা রুবেল আনুশের একটি ছবিতে কাজ শুরু করেন। অসম প্রেমের গল্প নিয়ে করা ছবিটির নাম ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। ইতোমধ্যে ছবিটির নাম পরিবর্তন করে ‘প্রেম কাহন’ রাখা হয়েছে। তবে পরিচালক রুবেল আনুশ বলেন, বেশ কয়েক মাস ধরেই সিমলা আপাকে ফোনে পাওয়া যাচ্ছে না। আমার ছবির ডাবিংয়ের জন্য তাকে প্রয়োজন। তিনি দেশে না বিদেশে আছেন তাও নিশ্চিত হতে পারিনি। যদি উপযুক্ত সময়ে তাকে না পাওয়া যায় তাহলে তার অনুমতি নিয়ে অন্য কাউকে দিয়ে ছবির ডাবিং করাতে হবে। এছাড়া আমার কোনো উপায় নেই।

এদিকে, ‘প্রেম কাহন’ ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ ছবিতে নতুন করে যোগ দিচ্ছেন বিপাশা কবির। তিনিও এ ছবিতে থাকছেন। ‘প্রেম কাহন’ ছবির গল্প লিখেছেন রুবেল আনুশ নিজেই। ছবিতে আরো অভিনয় করছেন শিমুল খান, আরিয়ান, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন ও বাবুল। ২০১৪ সালের আগস্ট মাসে শুরু হয়েছিল রুবেল আনুশ পরিচালিত এ ছবিটি। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত অভিনেত্রী সিমলা ও ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত অভিনেতা মামুন।

উল্লেখ্য, প্রয়াত জনপ্রিয় নির্মাতা শহীদুল ইসলাম খোকনের ‘ম্যাডাম ফুলি’ ছবিতে অভিনয়ের পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান সিমলা। মাঝে বেশকিছু ছবিতে তাকে দেখা গেলেও অনেকদিন ধরেই বড় পর্দায় অনিয়মিত তিনি। মাঝে আমেরিকায়ও গিয়েছিলেন এ নায়িকা। সেখান থেকে ফিরে আসার পর রুবেল আনুশের ছবির বাকি কাজ করেন। কিন্তু কাজের শেষদিকে আবারও কি ডুব দিয়েছেন তিনি!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে