,

প্রধানমন্ত্রী মরক্কো পৌঁছেছেন

1464921952নিউজ ডেস্ক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসি) কনফারেন্স অব পার্টিসের (কপ-২২) উচ্চ পর্যায়ের দুটি পর্বে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে মরক্কোয় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মরক্কোর সাবেক রাজকীয় শহর মারাকাশে ইউএনএফসিসির ২২তম এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০১৯) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে সোমবার স্থানীয় সময় (মরক্কো) বিকেল ৪টা ৪৫ মিনিটে মেনারা বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে আনুষ্ঠানিক সংবর্ধনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল লা মামৌনিয়াতে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এ হোটেলে অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে কপ-২২ এর উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। বিকেলে তিনি কপ-২২, সিএমপি-১২ (১২তম কনফারেন্স অব দ্য পার্টিস সারভিং এজ দ্য মিটিং অব দ্য পার্টিস অব দ্য কিয়োটো প্রটোকল) এবং সিএমএ-১ (ফাস্ট কনফারেন্স অব দ্য পার্টিস সারভিং এজ দ্য মিটিং অব দ্য পার্টিস অব দ্য প্যানিস অ্যাগ্রিমেন্ট) যৌথ উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তৃতা করবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট