বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফির ঝড়ো ব্যাটিংও কুমিল্লার হার ঠেকাতে পারেনি

snagakaraস্পোর্টস ডেস্ক : আবার দেখা গেল ব্যাটসম্যান মাশরাফিকে। ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিবের এক ওভারে চার চারটি ছক্কা হাঁকালেন তিনি। দলের বাকীদের ব্যর্থতার মাঝেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক অসাধারণ ব্যাটিং করেন। কিন্তু এরপরও বর্তমান বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিজেদের চতুর্থ ম্যাচেও জয়ে দেখা পেল না। সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের কাছে ৩৩ রানে পরাজিত হলো মাশরাফি বিন মুর্তজার দল।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৩ রানে সাঙ্গাকারার উইকেট হারায় ঢাকা। ব্যক্তিগত ২০ রানে আল-আমিনের বলে জসীমউদ্দিনের হাতে ধরা পড়েন এই ক্রিকেট কিংবদন্তি। এরপর অপর ওপেনার মেহেদী মারুফের সঙ্গী হন নাসির হোসেন। এরপর মেহেদী মারুঢের সঙ্গী হন ‘গ্রেট ফিনিশার’ নাসির হোসেন। দুজনে মিলে ৮৪ রানের দারুণ এক জুটি উপহার দেন। দলীয় ১১৭ রানে নাসির (৪৩) রায়ানের বলে শেহজাদের হাতে ধরা পড়লে এই জুটি ভাঙ্গে। ইনিংসটি খেলতে নাসির ৫টি চার মারেন।

এর আগে ৩১ বলে হাফসেঞ্চুরি পুরণ করেন মেহেদী মারুফ। তার ঝড়ো ইনিংসে ছিল ৪টি চার এবং ২টি ছক্কার মার। এরপর আরও একটি ছক্কা হাঁকান মারুফ। রশিদ খানের বলে রায়ানের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরার সময় তার নামের পাশে জ্বলজ্বল করছে ৩৯ বলে ৬০ রান।

এরপর দলের হাল ধরেন ডোয়াইন ব্র্যাভো এবং অধিনায়ক সাকিব আল হাসান। তবে বেশিদূর যেতে পারেননি সাকিব। ১৯ বলে ১চার এবং ২ ছক্কায় ২৪ রান করে রশিদ খানের বলে আল-আমিনের হাতে ধরা পড়েন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে সাকিবের দল। যা চলতি বিপিএল আসরের সর্বোচ্চ দলীয় স্কোর।

জবাবে ব্যাট করতে নেমে ঢাকা সাকিব-নাসিরের ঘূর্ণিতে খুব সাবধানে ইনিংস শুরু করে দুই ওপেনার ইমরুল কায়েস এবং জসীমউদ্দিন। কিন্তু দলীয় ৩০ রানে ভাঙ্গে উদ্বোধনী জুটি। ১১ বলে ১৯ রান করা ইমরুল নাসির হোসেনের বলে আলাউদ্দিন বাবুর হাতে ক্যাচ দেন। পরের ওভারেই ফিরে যান আরেক ওপেনার জসীমউদ্দিন (১০) । নতুন দুই ব্যাটসম্যান আহমেদ শেহজাদ এবং নাজমুল হাসান শান্ত ইনিংস গড়ার দায়িত্ব নেন। কিন্তু পরপর দুই বলে দারুণ দুটি ছক্কা হাঁকানোর পর দুর্ভাগ্যজনক স্ট্যাম্পিংয়ের শিকার হন শেহজাদ। মোসাদ্দেকের বলে টাল সামলাতে পারেননি শেহজাদ। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি অভিজ্ঞ কিংবদন্তি সাঙ্গাকারা।

এরপর শুরু হয় ব্যাটিং ধস। দলীয় ৬৮ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে কুমিল্লার। সানজামুল আলমের করা নবম ওভারের শেষ বলে ১৬ রান করে বোল্ড হয়ে যান তিনি। দুই রানের ব্যবধানে প্রসন্নর বলে বোল্ড হয়ে ফিরে যান রায়ান (৭)। কুমিল্লার ৬ষ্ঠ উইকেটের পতন ঘটে দলীয় ৭৩ রানে। মোহাম্মদ শহীদের বলে প্রসন্নকে ক্যাচ দিয়ে ফিরে যান রশিদ খান (২)। ১ রানের ব্যবধানে নেই সপ্তম উইকেট। শিকারী সেই শহীদ। সাঙ্গাকারার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আল-আমিন।

এরপর সম্মানজনক রানে পৌঁছতেই হয়তো অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সোহেল তানভীরকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন। অষ্টম উইকেটে এই দুজনের দৃঢ়তায় ১০০ পার হয় কুমিল্লা। জুটিতে ৩৭ রান আসার পর বোপারার বলে সাঙ্গাকারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সোহেল তানভীর। যদিও উইকেটটি নিয়ে প্রশ্নের যথেষ্ট অবকাশ আছে। একাই লড়তে থাকেন অধিনায়ক মাশরাফি। দারুণ সব শটে সেই ব্যাটসম্যান মাশরাফিকেই খুঁজে পাওয়া যায়। ২০তম ওভারে হাফসেঞ্চুরি থেকে ৩ রান দূরে থেকে মোহাম্মদ শহীদের বলে বোল্ড হয়ে যান দ্য ম্যাশ। ৪৩ বলে গড়া ইনিংসটিতে ২টি চার এবং ৫টি ছক্কার মার। টেল এন্ডারদের ঝড়ো ব্যাটিংয়ে ৩৩ রানের জয় পায় কুমিল্লা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ