,

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

pic-michilআমিরজাদা, চৌধুরী, ব্রাহ্মনবাড়িয়া থেকে : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি তার সকল অঙ্গ ও সহযোগি সংগঠন সমূহের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। মিছিলটি পাওয়ার হাউজ রোড হয়ে দক্ষিণ কালিবাড়ি মোড় এসে সমাবেশ করে। পৌর বিএনপি সভাপতি ও জেলা বিএনপি অন্যতম সহ-সভাপতি এডঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব এবি এম মোমিনুল হক এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আব্দুল্লা আল বাকি, সহ-সভাপতি এডঃ গোলাম সারোওয়ার খোকন ভূইয়া, জেলা যুব দলের আহবায়ক হাজী মনির হোসেন, জেলা ছাত্র দলের সভাপতি শামীম মোল্লা।
এ সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক প্রচার সম্পাদক নজির উদ্দিন আহমেদ, শামীমা স্মৃতি, জহিরুল ইসলাম লিটন চৌধূরী, আলামিন লিটন, নিয়ামুল হক, মোঃ ইলিয়াস, এডঃ ইসমত আরা, খুশপেয়ারা বেগম, এডঃ মাসুদ, শেখ মোঃ হাফিজুল্লা, দ্বীলিপ হোসেন, আতিকুল হক জালাল, শরীফ হোসেন, মোঃ আজহারুল ইসলাম দিদার, মোল্লা মোঃ সালাউদ্দিন, সাঈদ হাসান সানি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার সভা সমাবেশ করার অধিকারটুকু পর্যন্ত বর্তমান অবৈধ স্বৈরাচারি সরকার কেড়ে নিয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ৭ ও ৮ তারিখ পরবর্তীতে ১৩ তারিখ বিএনপি সমাবেশ করার অনুমতি চেয়েও অনুমিত পায়নি। একদিকে হাজার হাজার পুলিশ দিয়ে নিরাপত্তা বেস্টনি দিয়ে সরকার রাস্তাঘাট বন্ধ করে সম্মেলন করলেও বিএনপিকে শান্তিপূর্ণ সমাবেশ করতে না দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তারা বক্তব্য রাখেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা