,

আসামির পলায়ন, ৪ পুলিশ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা জজ আদালতের হাজত থেকে মাদক মামলার এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার রাতেই তাদের বরখাস্তের আদেশ দেন জেলার পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া।

image-6130

এর আগে রবিবার বিকেলে মোখলেসুর রহমান (২২) নামে ওই আসামি পুলিশি হেফাজত থেকে পালিয়ে যান। সোমবার সকালে জেলা জজ আদালতের পরিদর্শক খুরশিদা বানু কনা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বরখাস্ত চার পুলিশ হলেন জেলা জজ আদালতের এটিএসআই মমিন আজাদ, তাজুল ইসলাম, কন্সটেবল আবদুল মমিন ও মনসুর আলী।

পরিদর্শক খুরশিদা বানু কনা জানান, পলাতক আসামির নামে রবিবার রাতে নগরীর রাজপাড়া থানায় একটি মামলাও করা হয়েছে। এটিএসআই মমিন আজাদের হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ায় তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন।

তিনি আরও জানান, রবিবার বিকেলে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন আসামিকে আদালতের হাজত থেকে বের করা হচ্ছিল। এ সময় কিছু আসামিকে হাজতে ঢোকানোও হচ্ছিল। এ সুযোগে আসামি মোখলেসুর পালিয়ে যান।

মোখলেসুর জেলার পবা উপজেলার জাঙ্গালপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গত শনিবার ১০০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করেছিল। এ ঘটনায় পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে একটি মামলা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট