,

জঙ্গিবাদ আর হুমকি হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

2নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হাতিয়া থেকে পঞ্চগড় পর্যন্ত সাধারণ মানুষ কেউ জঙ্গিবাদ আর সন্ত্রাস পছন্দ করে না। মানুষ এই জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে বলেই সরকার দেশে জঙ্গিবাদ সন্ত্রাস দমন করতে পেরেছে। এই সন্ত্রাস বা জঙ্গিবাদ ভবিষ্যতে এ দেশের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে না।

আজ সোমবার দুপুরে তিনি খুলনা সার্কিট হাউসে দলীয় নেতাদের সঙ্গে রুদ্ধদার বৈঠকের আগে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় সাবেক মন্ত্রী তালুকদার আব্দুল খালেক, বেগম মুন্নুজান সুফিয়ানসহ সংসদ সদস্য মিজানুর রহমানসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুয়ায়ী নির্দিষ্ট সময় দেশে সাধারণ নির্বাচন হবে। আওয়ামী লীগের কাউন্সিল হয়ে নতুন নেতা নির্বাচিত হয়েছেন, তারা দেশকে একটি ভালো নির্বাচন উপহার দেবেন। উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে সুন্দরবনের রাসমেলায় যোগদান করেন। সোমবার দুপুরে ঢাকা যাওয়ার পথে খুলনা সার্কিট হাউসে যাত্রা বিরতিকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট