,

জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিবাদ

b-baria-map-mainনাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা ও ভাঙ্গচুরের নিন্দনীয় ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য,ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এর বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগ।

জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়-সম্প্রতি নাসিরনগরে দেড় শতাধিক ঘরবাড়িতে এবং ১৫টির মতো মন্দিরে হামলা চালিয়ে ভাঙ্গচুর করা হয়। এ ঘটনা বর্তমান সরকারের বিরুদ্ধে নানা কায়দায় চলা ষড়যন্ত্রের একটি নতুন রূপ বলে আমরা মনে করি। যা ঘটনাস্থল পরিদর্শনে এসে কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রতিনিধি দল,১৪ দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং দেশের বিশিষ্ট নাগরিকগন বলেছেন এটি সাম্প্রদায়িক গোষ্টির কাজ। রামুর ঘটনা যারা ঘটিয়েছে তারাই নাসিরনগরের ঘটনা ঘটিয়েছে। কিন্তু ঘটনার বেশ কিছুদিন পর এঘটনাকে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি মহল উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টায় লিপ্ত হয়। এরই অংশ হিসেবে দলের কোন্দলে এবং র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ইন্ধনে তার সমর্থকরা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে মহলটি প্রচারনায় নামে। যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এ ধরনের একটি সংবাদ দৈনিক যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মনির হোসেনের নামে প্রকাশিত হওয়ার পর তিনি তার স্বপদ থেকে পদত্যাগ করেছেন। জেলা মহিলা আওয়ামীলীগ এ ধরনের সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা করছে। জেলা মহিলা আওয়ামীলীগ দৃঢ় কন্ঠে বলতে চাচ্ছে মোকতাদির চৌধুরী সাম্প্রদায়িক শক্তির আতঙ্ক। সে কারনে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক গোষ্টি এ ঘটনার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় নেতা উবায়দুল মোকতাদির চৌধুরীকে সম্পৃক্ত করে তাদের উদ্দেশ্যে হাসিলের চেষ্টায় লিপ্ত। বিবৃতিতে বলা হয় বিগত দিনে মোকতাদির চৌধুরী তার কর্মকান্ডে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তার লড়াই ও অবস্থান পরিস্কার করেছেন।
নাসিরনগরের ঘটনা সরকারের বিভিন্ন সংস্থা তদন্ত করছে এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার এবং কঠোর শাস্তি দেয়ার লক্ষ্যে কাজ করছে। এই অবস্থায় ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে সাম্প্রদায়িক গোষ্টি নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠেছে বলে অবস্থা দৃষ্টে পরিস্কার হয়ে উঠেছে। জেলা মহিলা আওয়ামীলীগ মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।

এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত
সাধারন সম্পাদক
জেলা মহিলা আওয়ামীলীগ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা