,

আপত্তিকর প্রশ্ন, কী জবাব দিলেন এই নায়িকা? (দেখুন ভিডিও)

30851-sexyবিনোদন ডেস্ক : ফ্যানদের সঙ্গে যোগাযোগ রাখতে বহু নায়িকাই সোশ্যাল মিডিয়ায় লাইভ চ্যাট করেন৷ তেলুগু অভিনেত্রী শ্রভ্যা রেড্ডিও তাই করছিলেন৷ আচমকাই বিপত্তি৷ কেউ একজন ওই প্ল্যাটফর্মেই তাঁকে স্তন নিয়ে প্রশ্ন করেন৷ তবে অসাধারণভাবে সে পরিস্থিতি সামলেও নেন অভিনেত্রী৷

এ ধরনের কুরুচিকর প্রশ্নের মুখে প্রায়শই পড়তে হয় মহিলাদের৷ এর আগে ক্লিভেজ নিয়ে এক আপত্তিকর মন্তব্য ও ছবির প্রতিবাদ জানিয়েছিলেন বলি নায়িকা দীপিকা পাড়ুকোন৷ গোটা বলিউড এবং পুরুষ অভিনেতারাও তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন৷ খোদ রাষ্ট্রপতি কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যে হেনস্তার শিকার হয়েছিলেন৷ এমনকী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর বা পূজা বেদির মেয়ে আলিয়া ইব্রাহিম ভারচুয়াল দুনিয়ায় অত্যন্ত কটূ কথা শুনতে হয়েছে৷ তবে সব ক্ষেত্রেই দেখা গিয়েছে, কেউই মুখ বুজে বসে থাকেননি৷ তীব্র প্রতিবাদ জানিয়ে কুরুচিকর ব্যক্তির মুখোশ খুলে দিয়েছেন প্রায় সকলেই৷ শ্রভ্যাও তাই করলেন৷

স্তনের আকৃতি কীরকম-এরকম প্রশ্ন শোনামাত্র ক্ষিপ্ত হয়ে ওঠেন নায়িকা৷ যিনি এ প্রশ্ন করেছেন তাঁকে উদ্দেশ্য করে বলেন, সকলেই তাঁর মন্তব্য দেখছে৷ সারা বিশ্বের মানুষ দেখছেন তাঁর রুচি কীরকম৷ আর তা নিয়ে ওই ব্যক্তির লজ্জা হওয়া উচিত বলে জানান তিনি৷ পাশাপাশি তিনি জানান, হতে পারে তাঁর সুন্দর স্তন আছে, কিন্তু আলোচনা তো তা নিয়ে হচ্ছে না৷ তাহলে এ প্রশ্ন আসছে কেন? তিনি তো তাঁর শরীর নিয়ে কথা বলছেন না৷ সকল মহিলারই স্তন আছে, কিন্তু তা নিয়ে প্রশ্ন করতে হবে কেন? পাল্টা আক্রমণ করে তিনি বলেন, এই ধরনের লোকের জন্যেই দেশ খারাপ দিকে এগোচ্ছে৷

শ্রভ্যার এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন অনেকে৷ আজও যে প্রকাশ্যে, শিক্ষিত মানুষের প্ল্যাটফর্মেও মহিলাদের কীরকম হেনস্তার শিকার হতে হয় এ ভিডিও তারই যেন প্রমাণ দিচ্ছে৷ তবে শ্রভ্যার জবাব দেওয়ার কথা তুলে অনেকে বলছেন, এভাবেই প্রত্যেকটি আপত্তিকর কথার প্রতিবাদ জানানো উচিত৷ সুত্র: সংবাদ প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে