,

বগুড়ায় ৫ পুলিশসহ ৭ নিহতের ঘটনায় মামলা

road-accনিউজ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় সারবোঝাই ও পুলিশ বহনকারী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় সারবোঝাই ট্রাকের চালক মো. ফজলু মোল্লাকে (৪৫) আসামি করা হয়েছে। তিনি পাবনার আমিনপুর উপজেলার বসন্তপুর গ্রামের হামিদ মোল্লার ছেলে। কুড়িগ্রাম পুলিশ বেতারের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুবেল চৌধুরী বাদী হয়ে রবিবার রাতে শেরপুর থানায় মামলাটি দায়ের করেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বাংলানিউজকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দণ্ডবিধির ২৭৯/ ৩০৮এর (ক)/ ৩০৪এর (খ)/ ৪২৭ পেনালকোড ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলা নং-১১। মামলার আসামি চালক মো. ফজলু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি খান মো. এরফান।

শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার সারবোঝাই ও পুলিশ বহনকারী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হন। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন আহত হন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট