,

৬ মাসের জন্য মাঠের বাইরে স্টেইন

styneস্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন। যদিও প্রথমে প্রোটিয়ারা ভুলেও ভাবেনি এতটা লম্বা সময় ধরে দলের সেরা তারকাকে পাবে না। তবে কাঁধে সফল অস্ত্রোপচারের পর জানা যায়, তাকে ৬ মাস মাঠের বাইরেই থাকতে হবে।

দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজি বলেন, ‘স্টেইনের কাঁধে সফল অস্ত্রোপচার হয়েছে। ডান হাত যেখানে ভেঙেছিল, সেটি স্ক্রু দিয়ে জোড়া লাগানো হয়েছে। ফলে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে তার ছয় মাস সময় লেগে যাবে। পুরোপুরি সুস্থ হয়েই মাঠে নামবে সে।’

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে ১৭৭ রানে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওই টেস্টের প্রথম ইনিংসে ১২.৪ ওভার বল করার পর ইনজুরিতে পড়েন স্টেইন। তবে ওই দিন তিনটি মেডেনসহ ৩১ রান দিয়ে একটি উইকেট লাভ করেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা