,

মাঝরাতে মন্ত্রীদের ঘুম থেকে তুলে জরুরি বৈঠকে মোদি

jarori_meetingআন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার রাত ২টায় দিকে মন্ত্রীদের সঙ্গে রাজধানী দিল্লীতে বৈঠক করেছেন। ঘুম থেকে উঠে মন্ত্রীদের জরুরি বৈঠকে বসাকে কেন্দ্র করে এখন আলোচনা চলছে ভারতে। এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও ছিলেন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবরাও।

গত মঙ্গলবার ৫০০ ও ১০০০-এর নোট বাতিলের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এরপর থেকেই দেশজুড়ে শোরগোল পড়ে যায়। নানা ব্যস্ততার মধ্যে দিয়েও ব্যাংকে গিয়ে ৫০০ ও ১০০-এর বড় নোট জমা ও বদল করে চলেছে দেশবাসী। এরমধ্যে নতুন করে সমস্যা দেখা দেয় এটিএম সেবায়। পরিস্থিতি যাতে কোনভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, অর্থ মন্ত্রণালয়ে সমস্ত কাজের উপর কড়া নজরদারি চালাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপান সফরে থাকা সত্ত্বেও প্রত্যেক দুই ঘণ্টা অন্তর খোঁজখবর রাখছিলেন।

তিন দিনের জাপান সফর শেষে গতকাল রবিবার সকালে দেশে ফিরে গোয়ায় একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এদিকে গতকালই রাতের দিকে অর্থ মন্ত্রণালয়ের থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়। তাতে নোট বদল ও টাকা তোলার ক্ষেত্রে বেশ কিছু কাটছাঁট করা হয়। এরপরেই খবর আসতে থাকে রিজার্ভ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে শীঘ্রই একটি বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংসহ মোদী মন্ত্রিসভার একাধিক সদস্য থাকার কথা থাকলেও প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টি আঁচ করা যায়নি। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে