,

মান্নার জামিন স্থগিত

2222নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে রাজধানীর গুলশান থানায় দায়ের করা সেনা উসকানি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ জামিনাদেশ স্থগিত করে ২৭ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবির আদেশ দেন। এর আগে, গত বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো.আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ মান্নাকে জামিন দেন।

২০১৫ সালে রাজনৈতিক সংকট নিরসনে মান্নার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির টেলিফোনে কথা বলার দুটি অডিও ক্লিপ প্রকাশ হওয়ার পর তিনি নিখোঁজ হন। এর দুইদিন পর ২৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে পুলিশ মান্নাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে। এর মধ্যে সেনা বিদ্রোহে উসকানি দিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ২৪ ফেব্রুয়ারি একটি মামলা হয় মান্নার বিরুদ্ধে।

পরবর্তীতে ০৫ মার্চ রাষ্ট্রদ্রোহের অভিযোগে আরও একটি মামলা করা হয়। এ দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদনের পর ২১ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। এর মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলায় রুলের চূড়ান্ত শুনানি শেষে ৩০ আগস্ট মান্নাকে জামিন দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। এটি আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট