,

মরক্কোর উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

pmনিউজ ডেস্ক : বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ ২২) যোগ দিতে মরক্কোর মারাক্কেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করে। ৫৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। প্রতিনিধিদলে রয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রমুখ। জলবায়ুবিষয়ক প্যারিস চুক্তি সম্প্রতি কার্যকর হওয়ায় এবারের জলবায়ু সম্মেলনের বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, গত বছর প্যারিস চুক্তিতে বাংলাদেশসহ ১৯৭টি দেশ সই করেছে। এ পর্যন্ত চুক্তিটি অনু সমর্থন করেছে বাংলাদেশসহ ১০৯টি দেশ। চুক্তি কার্যকরের ন্যূনতম আবশ্যকীয় শর্তগুলো পূরণ হওয়ায় গত ৪ নভেম্বর থেকে চুক্তিটি কার্যকর হয়েছে। এবারের জলবায়ু সম্মেলনে ৫৬ জন রাষ্ট্র ও সরকারপ্রধান যোগ দিচ্ছেন। এর মধ্যে ৩৭ জন রাষ্ট্রপ্রধান এবং ১৯ জন সরকারপ্রধান রয়েছেন। বুধবার মরক্কো থেকে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট