,

‘আমি কাঁদছি, চাই না তা কেউ দেখুক’

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। দীর্ঘ চার বছর নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম করেছেন তিনি। সম্প্রতি তারা প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন। এ নিয়ে টলিপাড়াতেও চর্চা কম হয়নি।

drasht-dhami_fotor
রাজ-মিমের বিচ্ছেদের বিষয়ে মুখ খুলেছেন রাজ। কিন্তু একদমই নীরব ছিলেন মিমি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন মিমি চক্রবর্তী। এ সময় তাদের সম্পর্ক নিয়ে নানা কথাই বলেছেন তিনি।

এ সময় মিমি বলেন, ‘আমি যে মানুষটাকে চিনতাম, যার সঙ্গে আমার চার বছরের সম্পর্ক ছিল, সেই মানুষটার সঙ্গে ওই টোনে কথা বলা রাজ চক্রবর্তীকে আমি মেলাতে পারিনি। তখন আমার ভয়েস মেসেজ, ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট সব কিছু মিডিয়ার সামনে ছিল। কিন্তু আমি ভয়ানকভাবে ব্যর্থ।’

এ সময় মিমিকে প্রশ্ন করা হয় আপনি কি একা একা কাঁদেন? এমন প্রশ্নের উত্তরে মিমি বলেন, ‘কাঁদি। তবে মা-বাবার সামনে কাঁদি না কিন্তু একা থাকলে কাঁদি। কোনো দিন বলিনি। আমি যখন কাঁদি তখন মিউজিক সিস্টেমের ভলিউম ম্যাক্সিমাম করে দিই। আমি কাঁদছি কেউ তা কেউ শুনুক আমি চাই না। আমার সঙ্গে তখন শুধু চিকু, আমার ল্যাব্রাডর থাকে। ওর সামনে কাঁদতে ভয় করে না কারণ ও জাজমেন্টাল নয়। আমি চাই না, আমার ইমোশনাল দিকটা কেউ দেখুক। আই অ্যাম আ স্ট্রং, স্ট্রং গার্ল। আমি কাঁদছি, চাই না তা কেউ দেখুক।’

‘আমি আরো কিছু কথা বলি। আমি আপনাকে চিনি। আপনি আমাকে। আপনি আমার নামে নানা বাজে কথা বলছেন, এ কথা আমি শুনলাম। কিন্তু আমি যেহেতু আপনাকে চিনি, আমি চাইব আপনার সঙ্গে বসে সেই কথাগুলো ক্ল্যারিফাই করতে। রাজের সঙ্গে বসে এই কথাটা আমার আর হয়নি। সেখানে কিছু মিডলম্যান এসে বলল, মিমি খারাপ। আর রাজ মেনে নিলো মিমি খারাপ! ’ বলেন মিমি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে