,

ট্রাম্পের সরকারে গুরুত্বপূর্ণ দুই পদে নিয়োগ

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সরকার গঠন করছেন, যেখানে গুরুত্বপূর্ণ দুটি পদে নিয়োগ চূড়ান্ত করেছেন তিনি।রিপাবলিকান পার্টির চেয়ারম্যান রেইন্স প্রাইবাসকে ট্রাম্প তার চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারে সব সময় প্রথম সারিতে ছিলেন প্রাইবাস। যখন রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারা ট্রাম্পকে ভর্ৎসনা করেছেন, তখনও তিনি তার পাশে ছিলেন। এর পুরস্কার হিসেবে তিনি চিফ অব স্টাফের পদে চূড়ান্ত হয়েছেন।

trump_021479093437

চিফ অব স্টাফ হোয়াইট হাউসের নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবেন। হোয়াইট হাউসের পরিচালনা পরিকল্পনা তিনিই ঠিক করেন। এ ছাড়া কংগ্রেস ও হোয়াইট হাউসের মধ্যে সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। ট্রাম্প সরকারে সেই ভূমিকা পেলেন প্রাইবাস।

রিপাবলিকান-সমর্থিত রক্ষণশীলদের পত্রিকা ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্কের এক্সিকিউটিভ চেয়ারম্যান স্টিফেন ব্যানন ট্রাম্পের চিফ অব স্ট্রাটেজিস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারে তিনি অংশ নেওয়ার জন্য ব্রেইটবার্ট থেকে তিনি সাময়িকভাবে সরে দাঁড়ান। ট্রাম্পের নির্বাচনী প্রচারের প্রধান ছিলেন ব্যানন।

৮ নভেম্বর নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়ী হন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে হিলারির জয়ের সম্ভাবনা বেশি থাকলেও সবাইকে অবাক করে দিয়ে বিশ্বের শীর্ষ পরাশক্তির দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য বিক্ষোভকারীরা দাবি তুলেছে। কিন্তু এসব পাত্তা না দিয়ে সরকার গঠনে মনোযোগ দিয়েছেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা