,

মাহির ‘পবিত্র ভালোবাসা’

10_113983-600x400বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অন্য ধর্মের এক ছেলের সঙ্গে সম্প্রতি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেত্রী। আর সেটাকেই বলা হচ্ছে ‘পবিত্র ভালোবাসা’।

তবে বাস্তব জীবনে নয়, সিনেমার গল্পে এমন দৃশ্য দেখা যাবে মাহিকে।

‘খায়রুন সুন্দরী’ খ্যাত নির্মাতা একে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’ শিরোনামের সিনেমায় মাহিকে একজন মুসলিম মেয়ের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে সিনেমার নায়ক রুপনকে হিন্দু ছেলের চরিত্রে দেখা যাবে।

তারা দুজন দুজনকে ভালোবাসে। হিন্দু-মুসলিমের প্রেমের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হচ্ছে রোমান্টিক ঘরানার এই সিনেমা।

সম্প্রতি এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। চলতি মাসের মাঝামাঝি কক্সবাজারে এ সিনেমার শুটিং শুরু হবে। তবে এ লটের শুটিংয়ে মাহি অংশ নিবেন না। আগামী মাসের দ্বিতীয় লটের শুটিংয়ে মাহি অংশ নিবেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক সোহেল। এতে মাহি ছাড়াও অভিনয় করবেন, সুচরিতা, মৌসুমীসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে