,

১৮ নভেম্বর শুরু হচ্ছে নবাব

1468840439বিনোদন প্রতিবেদক : যৌথ প্রযোজনায় নির্মিত হবে ‘নবাব’ ছবিটি। ছবিতে অভিনয় করবেন ঢাকাই সুপারস্টার শাকিব খান এবং কলকাতার সেনসেশন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এই খবর পুরনো।

নতুন খবর হলো- আগামী ১৮ নভেম্বর (শুক্রবার) থেকে ‘নবাব’ ছবির শুটিং শুরু হচ্ছে। এমনটাই জানিয়েছে ছবিটির প্রযোজনা সূত্র।

ছবিটি পরিচালনা করবেন ‘শিকারী’ ছবির নির্মাতা জয়দেব মুখার্জি। তার বরাতে জাজ মাল্টিমিডিয়া জানায়, আগামী ১৮ তারিখ থেকে কক্সবাজারে ছবির শুটিং শুরু হবে। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে। শুটিংয়ে অংশ নিতে শিগগিরই ঢাকায় আসবেন শুভশ্রী। তার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে ‘নবাব’ ছবির টিম।

জাজ থেকে আরো জানা গেছে, কক্সবাজারে ৭ দিনের শুটিং শেষে ‘নবাব’র ইউনিট কলকাতা যাবে। সেখান থেকে উড়াল দেবে থাইল্যান্ড। সেখানে কয়েকটি গান ছাড়াও ছবির অধিকাংশ নির্মাণ কাজ করা হবে।

‘নবাব’ ছবিতে শাকিব-শুভশ্রী ছাড়া আরো অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় শিল্পীরা। থাকবেন অমিত হাসান, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তী প্রমুখ।

এর আগে ঘোষণা হয়েছিল এই ছবিটি আগামী ভালোবাসা দিবসে মুক্তি দেয়া হবে। তাই প্রথমে নাম রাখা হয়েছিল ‘ভ্যালেন্টাইন ডে’। কিন্তু ছবিটি মুক্তির দেয়া সম্ভব হবে না আশা করে পরে নাম চূড়ান্ত করা হয় ‘নবাব’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে