,

‘ইলিশ’ জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হচ্ছে

elishনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় মাছ ‘ইলিশ’ ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন পাচ্ছে। এজন্য রবিবার মৎস্য অধিদফতরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শিল্প মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার কাছে মৎস্য অধিদফতরের মহাপরিচালক ড. সৈয়দ আরিফ আজাদ এ আবেদনপত্র জমা দেন।

এতে বলা হয়, আবেদনপত্র দেয়ার সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস্ অধিদফতরের (ডিপিডিটি) রেজিস্ট্রার মো. সানোয়ার হোসেনসহ শিল্প মন্ত্রণালয় এবং মৎস্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের প্রথম ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে জামদানিকে নিবন্ধন দেয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এর পরপরই ইলিশকে নিবন্ধনের উদ্যোগ নেয়া হল। ফলে বাংলাদেশের জিআই পণ্যের সুরক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্যে এর সুফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট