,

মোবাইল অপারেটরদের সেবা: গণশুনানি করবে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক : দেশের মোবাইল ফোন অপারেটরদের সেবার মান নিয়ে জনগণের সরাসরি মতামত জানতে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে বিটিআরসি।বিশেষ করে কল ড্রপ, ভয়েস কল ও ইন্টারনেটের বিভিন্ন বান্ডেল প্যাকেজ ও মূল্য সম্পর্কে জনগণের মতামত জানতে তারা এ গণশুনানি করবে।

image-6031
আগামী ২২ নভেম্বর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবারের মতো এ গণশুনানি হবে।

গণশুনানিতে যারা অংশ নিতে চান তাদের বিটিআরসি’র কলসেন্টারে ফোন করে (শর্ট কোড ২৮৭২) অথবা বিটিআরসি’র ওয়েবসাইটে (http://www.btrc.gov.bd/registration-form) নির্ধারিত ফর্ম পূরণ করে ১৭ নভেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। যারা এতে অংশ নেয়ার সুযোগ পাবেন তাদের ইমেইল/এসএমএস/ফোন করে জানানো হবে।

এতে মোবাইল ফোন অপারেটরদের কলড্রপ ও বিভিন্ন প্যাকেজ (ভয়েস, ডাটা, বান্ডল) এবং এর মূল্য সম্পর্কে অভিযোগ ছাড়াও বায়োমেট্রিক সিম নিবন্ধন, সাইবার অপরাধ, মোবাইলফোনে হুমকি, ফেসবুক ব্যবহারে নিরাপত্তা, মোবাইল নান্সিয়াল সার্ভিস, মোবাইল অপারেটরদের কলসেন্টারের মাধ্যমে সেবা সংক্রান্ত অভিযোগ এবং সংশ্লিষ্ট অন্যান্য টেলিকম সেবাপ্রদানকারী লাইসেন্সিদের সেবা সম্পর্কিত বিষয়ে জনসাধারণ/গ্রাহকের অভিযোগ ও এ সম্পর্কিত বিভিন্ন মতামত দিতে পারবেন।

গণশুনানির সময় বিটিআরসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মোবাইল ফোন অপারেটর ও অন্যান্য টেলিযোগাযোগ সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানসমূহের দায়িত্বপ্রাপ্ত পদস্থ কর্মকর্তারা বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামত জানাবেন।

সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারি, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মোবাইলফোন ব্যবহারকারী ও বাংলাদেশের ভোক্তা সংঘের প্রতিনিধি, আইনজীবী, শিক্ষক, গবেষক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট পেশাজীবীসহ যেকোন ব্যক্তির জন্য গণশুনানি উন্মুক্ত থাকবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট