,

শহিদ-কারিনার বিরল মুহূর্ত

বিনোদন ডেস্ক : এক সময় জমিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও অভিনেতা শহিদ কাপুর। তাদের প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে অনেক আগে। তারপর দুজনেই আলাদা আলাদা সংসারও পেতেছেন।

karina1479043969
ইতোমধ্যে শহিদের ঘর আলো করে এসেছে সন্তানও। এদিকে মা হতে চলেছেন কারিনা কাপুর। তাদের বিচ্ছেদের পর এই প্রাক্তন জুটিকে তেমন একটা মুখোমুখি হতে দেখা যায়নি। যদিও কিছুদিন আগে দূর থেকে পরস্পরকে শুভেচ্ছা জানিয়েছেন তারা।

গতকাল (১২ নভেম্বর) রাতে রিলায়েন্স স্টুডিওতে অনুষ্ঠিত হয়েছে ‘লাক্স গালা রোজ অ্যাওয়ার্ডস’। এতে বলিউডের অধিকাংশ তারকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পারফর্মও করেছেন তারা। এতে অংশ নেন কারিনা ও শহিদ কাপুরও। ভারতীয় সংবামাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, অনুষ্ঠানে উপস্থিত সকলেই কারিনা-শহিদের মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে উঠেন তারা। মঞ্চে উঠেই তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরেন। এবং পরস্পরকে অভিনন্দন জানান। এ সময় শহিদ কারিনার অনাগত সন্তানের জন্য শুভ কামনা জানান। কারিনাও শহিদের সন্তানের জন্য শুভ কামনা জানান।

প্রাক্তন এই তারকা প্রেমিক যুগলের এমন মুহূর্ত দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেন উপস্থিত অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, মালাইকা আরোরাসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে