,

সোনার দাম কমেছে

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫১৭ টাকা কমেছে।রোববার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সোনার সঙ্গে রুপার দামও কমেছে ভরিতে ২৯২ টাকা।
gold11479044982
নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৬ হাজার ৮৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৬৭৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৮ হাজার ৪৯১ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি ২৬ হাজার ১০ টাকা।

সোমবার থেকে দাম কমে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৫১৭ টাকা হবে। অন্যদিকে রুপার ভরি ১ হাজার ২২৪ টাকা থেকে কমে ৯৩৩ টাকা হবে।

জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানিয়েছেন, শনিবার সমিতির সভায় একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যরা প্রতি সপ্তাহে আন্তর্জাতিক ও দেশের বুলিয়ন মার্কেটের সোনার দর যাচাই-বাছাই করবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট