,

৮০ বছরের ‘সেক্সি দাদু’ ,ভাইরাল ভিডিও

 

আন্তর্জাতিক ডেস্ক: গতবছর বেইজিং-এ চাইনিজ ফ্যাশন উইকে ক্যাটওয়াকে নেমে বাজার মাত করেন দেশুন ওয়াং, যদিও তাঁর বয়স ৮০৷ নয়ত তিনি পেশায় চিত্রাভিনেতা৷ সুদীর্ঘ জীবন, বিচিত্র অভিজ্ঞতা৷

20-1
‘‘দ্য ফরবিডেন কিংডম” বা ‘‘ওয়ারিওর্স অফ হেভেন অ্যান্ড আর্থ”-এর মতো ছবিতে যারা দেশুন ওয়াং-কে দেখেছেন, তারা তাঁকে ক্যাটওয়াকে দেখলে সম্ভবত আরো অবাক হতেন৷ খালি গায়ে কিংবা জামাকাপড় পরা অবস্থায় দেশুন যে কোনো কমবয়সি পুরুষ মডেলের সঙ্গে পাল্লা দিতে পারেন, এমন তাঁর স্বাস্থ্য, সৌষ্ঠব, স্টাইল অথবা হাঁটা-চলা৷
দেশুনের জন্ম চীনের শেনিয়াং প্রদেশে, সেখানেই বড় হয়েছেন৷ ২৪ বছর বয়সে হন মঞ্চাভিনেতা; ৪৪-এ ইংরেজি শিখতে শুরু করেন; ৪৯ বছর বয়সে নিজের মুকাভিনয়ের দল গঠন করেন৷ তারপর যান বেইজিং-এ; সেখানে ভবঘুরে হয়ে কিছুদিন কাটান৷ ৫০ বছর বয়সে প্রথম জিম-এ পা দেন, ওয়ার্ক-আউট করতে শুরু করেন৷ ৫৭-য় মঞ্চে ফিরে সৃষ্টি করেন ‘‘লিভিং স্কাল্পচার পার্ফর্মেন্স”, যা কিনা দুনিয়ার একমাত্র ‘‘জীবন্ত” পার্ফর্মেন্স আর্ট৷
এরপর ৭০ বছর বয়স থেকে রীতিমতো শরীরচর্চ্চা৷ ৭৯ বছর বয়সে প্রথমবার মডেল হিসেবে ফ্যাশন শো-তে অংশগ্রহণ৷ আজ তাঁকে বিশ্বের ‘‘হটেস্ট গ্র্যানপা” বা সবচেয়ে সেক্সি দাদু বা ঠাকুর্দা বলে বিবেচনা করেন অনেকে – জানিয়েছেন দেশুন নিজেই৷ এবং তিনি যে ইন্টারনেটে ঢেউ তুলেছেন, সেটাও তাঁর অজানা নয়৷
দেশুনের উপদেশ হলো, বয়সটাকে কিছু না করার অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয়, নিজের মধ্যে সম্ভাবনাটাকেই দেখা উচিত৷ দেশুনেরও এখনও অনেক স্বপ্ন আছে, বলে জানালেন এই ৮০ বছরের তরুণ…৷ডয়েচে ভেলে

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে