,

স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের ধাক্কায় আহত ৬

 

নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগরে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরের ধাক্কায় ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।উপজেলার নওয়াপাড়া নূরবাগ মোড়ে যশোর-খুলনা মহাসড়কে আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ নারী ও এক পুরুষ রয়েছেন। এদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনিয়া বেগম (২৪), দীঘিরপাড় গ্রামের আসমা বেগম (৩৫), আনজিরা বেগম (৪৬) ও খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের বীরেন্দ্রনাথ দত্ত।

23

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানায়, আজ সকাল সোয়া ১০টার দিকে নওয়াপাড়ার নূরবাগ মোড় দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর যশোর থেকে খুলনার দিকে যাচ্ছিল। গাড়িবহরের শেষের দিকের একটি গাড়ির ধাক্কায় ছয় ব্যক্তি আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের অভয়নগর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয় ক্ষুব্ধ লোকজন আধা ঘণ্টার জন্য যশোর-খুলনা করে রাখে। নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত দাস শান্ত বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করান।

যোগাযোগ করা হলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর যাওয়ার সময় রাস্তা ফাঁকা ছিল। এ সময় একটি পাবলিক গাড়ি দ্রুত রাস্তায় উঠতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট