,

সোমবার মরক্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২) এর উচ্চ পর্যায়ের দুই কর্মসূচিতে যোগ দিতে তিন দিনের সফরে সোমবার মরক্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী মরক্কোর পশ্চিমাঞ্চলীয় সাবেক রাজকীয় শহর মারাক্কেশ এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

image-6022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ নভেম্বর কনফারেন্স অব দ্য পার্টিস এর উচ্চ পর্যায়ের সভায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। জাতীয় ও যৌথভাবে এর বিরাট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজের গতি ত্বরান্বিত করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন তিনি।

প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশাপাশি মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের দেয়া ভোজসভায় যোগ দেবেন।

তিনদিনের সফর শেষে আগামী ১৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট