,

অপুর জন্য বদলে গেলো সিনেমার গল্প

বিনোদন ডেস্ক :নিখোঁজ থাকা চিত্রনায়িকা অপু বিশ্বাসের কারণে বদলে গেলো সিনেমার গল্প। ২০১৪ সালে জি সরকারের পরিচালনায় শুরু হয়েছিল ‘লাভ ২০১৪’ সিনেমার শুটিং। নির্মাতার চিন্তা ছিল ওই বছরই ছবিটি মুক্তি দেয়ার। কিন্ত নির্ধারিত সময়ে সিনেমাটির কাজ শেষ না হওয়ায় এর নাম পরিবর্তন করা হয়। নতুন নাম হিসেবে ঠিক করা হয় ‘লাভ ২০১৫’।

image-6049
নাম পরিবর্তন হলেও ২০১৫ সালেও এর কাজ সম্পন্ন হয়নি। এই সিনেমার কাজ শেষ না হওয়ার জন্য সিনেমাটির নায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের নামে একাধিকবার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন পর কয়েকদিন আগে আবারো তিনদিন শুটিং হয়েছে সিনেমাটির। এই শুটিংয়ে শাকিব খানের থাকার কথা থাকলেও তিনি ক্যামেরার সামনে হাজির হননি। হাজির হয়েছিলেন সিনেমাটির অন্যতম অভিনেতা মিশা সওদাগর।

চলতি মাসের শেষের দিকে এর শুটিং আবারো শুরু হতে যাচ্ছে। সেসময় শুটিংয়ে শাকিব খান হাজির হবেন বলে নিশ্চিত করেছেন এর নির্মাতা জি সরকার। তবে অপুকে দেখা যাবে না এই সিনেমার বাকি শুটিংয়ে। কারণ অপু এখন কোথায় আছেন, সেটা বলতে পারছেন না ‘লাভ ২০১৫’র নির্মাতা।

অপুর সাথে কোনো প্রকার যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাই নতুন করে সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। অপুর বাকি যে কাজ ছিল সেটা একবারে বাদ দিয়ে গল্পের একটু পরিবর্তন আনা হচ্ছে বলে জানান নির্মাতা জি সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে