,

কারাগার থেকে মুক্তির পর ৭ হুজি সদস্য নিখোঁজ

barisal_press_conferenceবরিশাল প্রতিনিধি : বরিশাল কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে হরকাতুল জেহাদের ৭ সদস্য নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। উচ্চাদালতের নির্দেশে কারাগার থেকে জামিনে মুক্ত হবার পর কালো গ্লাসের মাইক্রোবাসে তাদের তুলে অজ্ঞাত স্থানে নেয়া হয়েছে বলে দাবি স্বজনদের।

রবিবার দুপুর ১২টার দিকে বরিশাল প্রেসক্লাবে নিখোঁজ হরতাকুল জেহাদের ৭ সদস্যের স্বজনরা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

নিখোঁজ হুজি সদস্য বাকী বিল্লাহর ভাই খাইরুল বাশার সংবাদ সম্মেলনে বলেন, উচ্চ আদালতের নির্দেশে গত ১০ নভেম্বর সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ ৭ হুজি সদস্যকে মুক্তি দেয়। কিন্তু সেখানে আগে থেকে অপেক্ষমান কালো গ্লাসের মাইক্রোবাসে তাদের তুলে অজ্ঞাত স্থানে নেয়া হয়। এ ব্যাপারে সম্ভাব্য স্থানগুলোতে খোঁজাখুঁজির পরও না পেয়ে ৩ দিনের ব্যবধানে এই সংবাদ সম্মেলন করা হলো।

সংবাদ সম্মেলনে স্বজনরা বলেন, নিখোঁজদের যদি কোন অপরাধ থাকে, তাহলে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচার করা হোক। তারা নিখোঁজদের সন্ধান চেয়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

২০১৩ সালের ১৪ আগস্ট ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার নাচন মহলের একটি মাদ্রাসায় গোপন বৈঠকের খবরে এই হুজি সদস্যদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় গ্রেনেড, আগ্নেয়াস্ত্র, জঙ্গি বই ও হুজির লিফলেট। তখন বিষ্ফোরক, অস্ত্র এবং সন্ত্রাস বিরোধী আইনে প্রত্যেকের নামে ৩টি করে মামলা করে পুলিশ।

স্বজনদের দাবি অনুযায়ী নিখোঁজ সদস্যরা হলো মো. বাকীবিল্লাহ, মো. নুরুল ইসলাম, মো. সোহাগ, মো. জোবায়ের, মো. আবুল বাশার, মো. সিরাজুল ও  মো. মিনহাজুল। এদের মধ্যে ৪ জনের বাড়ি ঝালকাঠী জেলায়, ২ জনের বাড়ি মাদারীপুর এবং একজনের বাড়ি গোপালগঞ্জে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট