,

কোন অধিকার বলে ভূমি বরাদ্দ পেয়েছিলেন মোনায়েম খান

1465456236নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী মোনায়েম খান ১৯৬৭ সালে কোন অধিকার বলে বনানীতে ৫ বিঘা ১৬ ছটাক ভূমি বরাদ্দ পেয়েছিলেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। পাশাপাশি রাজউকের লে-আউট প্ল্যানে থাকা (৫০ ফুট প্রস্থ ও ২০২ ফুট লম্বা) ওখানকার গ্রিন বেল্ট দুই দিনের মধ্যে শনাক্ত করে আদালতে প্রতিবেদন দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও রাজউককে বলা হয়েছে।

আদালত থেকে বেরিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কৌঁসুলি আহসানুল করিম বলেন, ‘হাইকোর্ট আমাদের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছিলেন, ব্যাখ্যায় আমরা দেখিয়েছি, গ্রিন বেল্টের জায়গা দখল করে নিয়েছেন মোনায়েম খানের পরিবারের সদস্যরা। হাইকোর্ট ইতিপূর্বে স্থগিতাদেশ দিয়েছিলেন। তবে রাস্তার ব্যাপারে কোনো স্থগিতাদেশ ছিল না। এ বিষয়টি আদালতে জানানোর পর আদালত আজ এ আদেশ দিয়েছেন।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট