,

সিলেটে ইউনিলিভারের কর্মকর্তাদের পিটিয়ে ৭০ লাখ টাকা লুট

downloadসিলেটে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারের কর্মকর্তাদের পথরোধের পর মারধর করে ৭০ লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

আজ রোববার দুপুরে শহরের কাজীটুলা এলাকার কাহের মিয়ার গলিতে এই ঘটনা ঘটে।

এদিকে এই লুটের ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানটির গাড়িচালক ও স্থানীয় চারজনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আম্বরখানার বড়বাজারের ডিপো অফিস থেকে নগদ ৭০ লাখ টাকা নিয়ে এক্সিম ব্যাংক জিন্দাবাজার শাখায় যাচ্ছিলেন জুনিয়র ম্যানেজার ও হিসাব রক্ষক। তাঁদের বহনকারী প্রাইভেট কারটি (সিলেট খ-১১-০১৬৯) উত্তর কাজিটুলার কাহের মিয়ার গলিতে প্রবেশ করলে চারটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশায় করে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে গাড়িটির গতিরোধ করে। পরে তারা গাড়িটি ভাঙচুর করে কর্মকর্তাদের পিটিয়ে ৭০ লাখ নিয়ে পালিয়ে যায়।

তবে ধারালো অস্ত্রের ভয়ে স্থানীয় লোকজন এগিয়ে যেতে পারেনি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, প্রতিষ্ঠানটির কর্মাকর্তারা এত টাকা নিয়ে জিন্দাবাজার যাওয়ার জন্য প্রধান সড়ক ছেড়ে পাড়া-মহল্লার গলি ব্যবহার করায় সন্দেহ সৃষ্টি হয়েছে। সে কারণেই এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে মূল ঘটনা বেরিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। লুট হওয়া টাকা উদ্ধার ও জড়িতদের আটকে পুলিশ কাজ শুরু করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট