,

ড্রয়ের পথেই রাজকোট টেস্ট

cookস্পোর্টস ডেস্ক : রাজকোটে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে যেন রানবন্যা বয়ে গেল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সফরকারীরা। সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল তা রানের অংকেই প্রমাণ। জো রুট, মঈন আলী আর বেন স্টোকসের সেঞ্চুরিতে ৫৩৭ রানের পাহাড় গড়েছিল ইংলিশরা।  জবাবটা ভালই দিয়েছে ভারত। তবে ম্যাচের ফলাফল নিয়ে দেখা দিয়েছে সংশয়।

ইংল্যান্ডের ৫৩৭ রানের জবাবে ৪৮৮ রানে অলআউট হয় স্বাগতিক ভারত। সেঞ্চুরি করেন মুরালি বিজয় এবং চেতেশ্বর পুজারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ম্যাচে ব্যর্থ ইংলিশ অধিনায়ক ঝলমলে এক সেঞ্চুরি হাঁকান। তার ২৪৩ বলে ১৩ চার এবং ১ ছক্কায় ১৩০ রানের ইনিংসের সুবাদে পঞ্চম দিনে ২৬০ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। কুক ছাড়াও অভিষিক্ত হাসিব হামিদ করেন ৭ চার এবং ১ ছক্কায় ৮২ রান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত শুরুতে বিপর্যয়ে পড়েও সামলে নিয়েছে। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার গৌতম গম্ভীর (০)। দলীয় ৪৭ রানে আদিল রশিদের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন চেতেশ্বর পুজারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের স্কোর ২ উইকেটে ৪৯। খুব নাটকীয় কিছু না ঘটলে ম্যাড়ম্যাড়ে ড্রয়ের পথেই রাজকোট টেস্ট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা