,

খালেদা জিয়া ব্যর্থ হয়েছেন : তথ্যমন্ত্রী

enuতথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের টুপি পরে খালেদা জিয়া রাজাকার ও জঙ্গি-সাম্প্রদায়িকদের উসকে দিচ্ছেন। দেশি-বিদেশিদের হত্যা করছেন, রাজাকারদের বাঁচানোর চেষ্টা করছেন। হত্যা ও আগুনযুদ্ধে নেমে খালেদা জিয়া ব্যর্থ হয়েছেন। শেখ হাসিনা সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন। তিনি বলেন, ২০১৯ সালের জাতীয় নির্বাচন রাজাকার-মুক্তিযোদ্ধাদের প্রতিযোগিতার মাঠ হবে না।

আজ রবিবার দুপুরে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জাসদের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা জাসদের সহসভাপতি তালুকদার হুমায়ূন কবিরের সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রবিউল ইসলাম, মো. শহীদুল ইসলাম, ওবায়দুল কাদের চুন্নু, আব্দুল্লাহ হেল কাইউম, জেলা জাসদের সহসভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম তুহিন প্রমুখ।

পরে প্রধান অতিথি নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামে দুই দিনব্যাপী মোসলেম মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ কবিরুল হক মুক্তি, সাংসদ শেখ হাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক সুভাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। জারিসম্রাট মোসলেম স্মৃতি পরিষদ এ মেলার আয়োজন করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে