,

আইনের সম-অধিকার নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক : ধনী-গরিব নির্বিশেষে সকলেই যাতে150403 আইনের সমান অধিকার পেতে পারেন সে লক্ষ্যে আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রবিবার দুপুরে টাঙ্গাইল বার সমিতির ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা দেশের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। কিন্ত আইনের বেড়াজালের কথা ভেবে অনেকেই আইনের আশ্রয় নিতে ভয় পান। এ প্রসঙ্গে রাষ্ট্রপতি বালফোর এর উদ্ধৃতি দিয়ে বলেন, আইন ইঁদুর মারার কলের মতো, এর শরণাপন্ন হওয়া খুবই সহজ; কিন্তু এর থেকে বের হওয়া তত সহজ নয়।

জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মুলতান উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জেলা বার সমিতির ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট