,

শর্তসাপেক্ষে জামিন মিললো ডেসটিনি চেয়ারম্যান ও এমডির

134150high-cortনিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় শর্ত সাপেক্ষে ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৩ সদস্যের আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

জামিন আদেশে গাছ বিক্রি করে দুই হাজার ৮০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিতে পারলেই জামিন পাবেন ডেসটিনির দুই কর্ণধার রফিকুল আমিন ও মোহাম্মদ হোসাইন। আগামী ছয় সপ্তাহের মধ্যে ৩৫ লাখ গাছ বিক্রি করে তাদেরকে এই টাকা জমা দিতে হবে। টাকা জমা দেয়ার পরই তারা জামিনে মুক্তি পাবেন। আদেশে সরকারি কোষাগারে জমা দেয়া এই টাকা ডেসটিনির মাধ্যমে ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে বিতরণ করার জন্য দুদক চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে আদালত।

ডেসটিনিরি পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসন কিউসি। দুদকের কৌঁসুলি খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, ডেসটিনির দুই কর্ণধারের আইনজীবী আদালতে বলেছেন, বান্দরবান ও খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন এলাকায় ডেসটিনির ৩৫ লাখ গাছ রোপণ করা রয়েছে। তারা এই গাছ বিক্রি করে টাকা জমা দিয়ে জামিন পেতে পারেন।

তিনি বলেন, প্রতিটি গাছের দাম তাদের পক্ষ থেকে আট হাজার টাকা করে উল্লেখ করা হয়েছে। আদালত বলেছে, বিক্রয়যোগ্য এসব গাছ বিক্রি করে দুই হাজার ৮০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। যদি এই টাকা না পারে তাহলে তাদের আড়াই হাজার কোটি টাকা জমা দিতে হবে। শর্তপূরণ করলেই তারা জামিন পাবেন বলে আপিলের বিভাগে আদেশ উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট