,

বাগেরহাটে আলীম পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা : খুনির মা-বোন আটক

7e127e8e9c1d060ad658937bf9374bb6-5753fb451bbc9এস.এম. সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের মোরেলগঞ্জে আলামীন শেখ(১৮) নামে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে  হত্যার ঘটনায় খুনির মা ও বোনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়েছে। ঘটনার পর থেকে আলামীনের ঘাতক জুয়েল পলাতক রয়েছে। শনিবার রাত ৯টার দিকে খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। চালিতাবুনিয়া গ্রামের হোসেন আলী শেখের ছেলে আলমীন ওলামাগঞ্জ এনইউ আলীম মাদ্রসার আলীম শাখার আবাসিক ছাত্র ছিলো। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত আলামীনের বড় ভাই তাজুল শেখ(২২) বলেন, রাত ৯টার দিকে আলামীন খাবার নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলো। ওই সময় পিছন থেকে ধারালো দাও দিয়ে তার ঘাড়ে কোপ দেয় প্রতিবেশী আবুল কাজীর ছেলে জুয়েল কাজী (২২)। গুরুতর জখম অবস্থায় আলামীনকে তার দুই ভাই তাজুল, সোয়াইব ও মা আকলিমা বেগম উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় আলামীন মারা যায়। থানা পুলিশ হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট নিয়েছে। রবিবার সকালে লাশের পোষ্ট মর্টেম করানো হবে। ঘটনার পর থেকে আলামীনের ঘাতক জুয়েল পলাতক রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট