,

সোহরাওয়ার্দী ও নয়াপল্টনে অবস্থান নিয়েছে পুলিশ

1336326নিউজ ডেস্ক : বিএনপির ঘোষিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার সকাল থেকে নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের সামনে এবং এর আশপাশে বিপুল পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। সঙ্গে রয়েছে রায়টকার ও জলকামানের গাড়ি। নয়াপল্টনের সড়কের প্রতিটি অলি-গলিতেও মোতায়েন রাখা হয়েছে পুলিশ। সোহরাওয়ার্দীর প্রবেশপথে আনসারবাহিনী ও ভেতরে র‌্যাব সদস্যদের পিকআপ, ভ্যানগাড়ি ও মোটরসাইকেলযোগে টহল দিতে দেখা গেছে। উদ্যানে প্রবেশে করা হয়েছে কড়াকড়ি।

সোহরাওয়ার্দী উদ্যানে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা জানান, বিএনপির একটি কর্মসূচির ফলে সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনা করে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সমাবেশের অনুমতি না দিলেও বিএনপি নৈরাজ্য সৃষ্টি করে উদ্যানে সমাবেশের অপচেষ্টা চালাতে পারে এ আশঙ্কা থেকে উদ্যানে প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দলীয় সুত্রে জানা গেছে, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি রবিবার এ উদ্যানে সমাবেশ করার অনুমতি চাইলেও ডিএমপি পুলিশ তা দেয়নি। এর আগেও ৭ ও ৮ নভেম্বর সমাবেশ করার অনুমতি চেয়েও পায়নি দলটি। ৮ নভেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়েও সমাবেশের অনুমতি মেলেনি। এরপরও বিএনপি আজ সমাবেশ করার ঘোষণা দেয়।

ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে একাধিক রাজনৈতিক দল সমাবেশ করার জন্য আবেদন জানানোর পরিপ্রেক্ষিতে বিশৃঙ্খলার আশঙ্কায় সেখানে কাউকেই সমাবেশ করতে অনুমতি দেয়া হবে না। বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি প্রসঙ্গে বিএনপির এক প্রভাবশালী নেতা বলেন, বিএনপি সমাবেশ করতে চেয়েছে আর পুলিশ আসবে না তা তো হতে পারে না। বিএনপি দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। এটা এই অবৈধ সরকার না বুঝলেও দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিক বুঝে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে