,

ট্রাম্প টাওয়ারের সামনে বালুর ট্রাক মোতায়েন

ttowerআন্তর্জাতিক ডেস্ক : জনরোষ থেকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদ রক্ষায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে দেশটি।

এরই অংশ হিসেবে ট্রাম্পের বিভিন্ন বিলাসবহুল ও গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে বালুবোঝাই ট্রাক মোতায়েন করা হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।

বুধবার থেকেই ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারের সামনে নিউইয়র্ক পয়োঃনিষ্কাশন বিভাগের অনেকগুলো বালুবোঝাই ট্রাক মোতায়েন করা হয়। এর মাধ্যমে টাওয়ারের চারদিকে প্রতিরক্ষা বেষ্টনী গড়ে তোলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর এক সদস্য জানিয়েছেন, অব্যাহত বিক্ষোভের মুখে বিস্ফোরণজনিত ঘটনা থেকে ট্রাম্প টাওয়ারকে রক্ষায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে রয়টার্স ও টিএমজেড ট্রাকগুলো নিউইয়র্ক স্যানিটেশন বিভাগের উল্লেখ করলেও ওয়াশিটন পোস্টের কাছে এ বিষয়ে বক্তব্য দিতে স্যানিটেশন কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করেছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে স্যানিটেশন বিভাগের এক কর্মীর বরাত দিয়ে টিএমজেড জানিয়েছে, শুধু ট্রাম্প টাওয়ার নয়, নিউইয়র্কের পেনিনসুলা হোটেল, হিলটন হোটেল ও জ্যাকব কে জাভিটস কনভেনশন সেন্টারের সামনেও বালু ভর্তি ট্রাক মোতায়েন করা হয়েছে। এসব স্থাপনার অনেকগুলো কক্ষই ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কাজে ব্যবহার হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে