,

সেই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী: অভিশংসন করা হবে ট্রাম্পকে

GOP 2016 Debateআন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের জয়ের ভবিষ্যদ্বাণী করে ‘মহানায়ক’ হয়ে ওঠা সেই জ্যোতিষী অধ্যাপক অ্যালান লিখটম্যান ট্রাম্পের জন্য দুঃসংবাদও দিয়ে রেখেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাস বিভাগের এ অধ্যাপক বলেছেন, ট্রাম্প তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ করতে পারবেন না, তাকে অভিশংসন করা হবে।

গত ৩০ বছর ধরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করে যাচ্ছেন তিনি। আলোচিত মার্কিন তথ্যচিত্র নির্মাতা মাইকেল মুরও বলেছেন, হোয়াইট হাউসে গেলেও ট্রাম্প চার বছর টিকতে পারবেন না।

এবারের মার্কিন নির্বাচনের আগে সব জনমত জরিপে হিলারি ক্লিনটন এগিয়ে থাকলেও লিখটম্যান বলেছিলেন, ট্রাম্পই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। সব হিসাব উল্টে গিয়ে তার সেই পূর্বাভাসই সত্যি হয়েছে।

সেপ্টেম্বরে ওয়াশিংটন পোস্টকে লিখটম্যান বলেছিলেন, ‘রিপাবলিকানরা ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না, কারণ তাকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে না, তিনি কখন যে কী করেন, তার ঠিক নেই। তবে আমার বিশ্বাস, প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প জাতীয় নিরাপত্তা বিঘ্নিত কিংবা পকেট ভরতে এমন কিছু করবেন, যা তাকে অভিশংসন করার সুযোগ তৈরি করবে।’

১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত প্রতিটি নির্বাচনে ওয়াশিংটনের দ্য আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক লিখটম্যানের ভবিষ্যদ্বাণী ফলেছে। এবারের নির্বাচন নিয়ে এরই মধ্যে তিনি ‘প্রেডিকটিং দ্য নেক্সট প্রেসিডেন্ট : দ্য কিজ টু দ্য হোয়াইট হাউস ২০১৬’ নামে একটি বইও লিখেছেন।

এর আগে আইন বিশেষজ্ঞ প্রফেসর ক্রিস্টোফার পিটারসনও জানিয়েছিলেন, ট্রাম্পকে ইমপিচ করা হতে পারে। তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ দায়ের করার মতো যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ রয়েছে। এর ফলে তাকে তার দায়িত্ব থেকে বিদায় নিতে হতে পারে।

ট্রাম্প মেয়াদ শেষ করতে পারবেন না -মাইকেল মুর
নির্বাচনের আগে সবাই যখন প্রেসিডেন্ট হিসেবে হিলারি ক্লিনটনকে দেখছিলেন; তখনও মাইকেল মুর বলছিলেন, ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনাই দেখেছেন তিনি। সেই কথা ফলে যাওয়ার পর এখন বলছেন, হয় কেলেংকারিতে জড়িয়ে নিজেই পদত্যাগ করবেন ট্রাম্প, নয়তো তাকে অভিশংসনের মুখোমুখি হয়ে পদ ছাড়তে হবে।

টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির একজন মাইকেল মুর গত জুলাই মাসেই বলেছিলেন, হিলারির জোয়ার থাকলেও শেষ পর্যন্ত তার অপছন্দের রিপাবলিকান প্রার্থী ট্রাম্পই ভোটে জিতবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে