,

মাথার চুল ১১ফুট ৯ইঞ্চি!

30731-hair2amarরূপকথার রাজকুমারী সেই রুপানজেলের কথা নিশ্চিয়ই মনে আছে সবার! যার সোনা-রঙের চুল এতই লম্বা ছিল যে, দুর্গের জানালা দিয়ে তা ধরেই উঠে আসত তার স্বপ্নের ‘রাজকুমার’।

তবে এটা কোনো রূপকথার কাহিনী নয়। চীন দেশের শাংজি প্রদেশের নি লিনমেই যেন বর্তমানের রুপানজেল। তবে তার চুল কুচকুচে কালো। বয়স ৬০। মাঝারি গড়নের। আর মাথার চুল লম্বায় ১১ ফুট ৯ ইঞ্চি।

১৮ বছর ধরে তিনি চুল কাটেননি, জানালেন নি।

চুল রাখলেই শুধু হবে না। তার যত্নও নিতে হয়। নি লিনমেইয়ের দিনে প্রায় দু’ঘণ্টা লাগে লম্বা চুল ধুয়ে শুকাতে।

তাছাড়া, লম্বা চুলের অসুবিধাও আছে প্রচুর। একবার তো অসাবধানতার ফলে, লিফটে আটকে গিয়েছিল তার লম্বা চুল।

নি লিনমেইয়ের আশা, তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ স্থান করে নেবেন তার এই লম্বা চুলের জন্য। তবে তার জন্য হয়ত তাকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে।

এখন পর্যন্ত ‘লম্বা চুল’-এর জন্য গিনেস বুকে নাম রয়েছে চীন দেশেরই জাই কিপিং-এর। ২০০৪ সালে তিনি এই রেকর্ড গড়েন ১৮ ফুট ৫.৫৪ ইঞ্চি লম্বা চুল দিয়ে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা