,

নুহাশ পল্লী যাচ্ছে হিমু আর রুপার দল

su-1-550x309তানিয়া আফরোজ জুই : জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যু হয়েছিল ক্যান্সারে। আর এই ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরিতে আজ কবির ৬৫তম জন্মদিনে তার ভক্তদের একটি দল হেঁটে হেঁটে ঢাকার কার্জন হল এলাকা থেকে গাজীপুরের নুহাশ পল্লীতে যাচ্ছেন।
জানা যায় ঢাকার কার্জন হল থেকে রওনা হয়েছিলেন ১২ জন। বাড্ডা পর্যন্ত যাওয়ার পর একদল সেখানে থেমে গেছে। সাথে যোগ হয়েছে নতুন কজন।
এভাবেই গাজীপুরে নুহাশ পল্লী পর্যন্ত যাবেন তারা। তবে পথে যোজন বিয়োজন হতে পারে কেউ কেউ কিন্তু সাত জন যাচ্ছেন পুরোটা পথ।
গাছগাছালিতে ভরা নুহাশ পল্লী গড়েছিলেন হুমায়ূন আহমেদ নিজে। ২০১৩ সালে তার প্রথম মৃত্যুবার্ষিকীতে একদল ভক্ত সূচনা করেছিলেন হিমু পরিবহন নামে একটি সংগঠনের।হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র হিমু আর রুপা সম্পর্কে যে কোন হুমায়ূন ভক্তরাই জানেন। এ সংগঠনে ধীরে ধীরে সমবেত হতে থাকে নিজেদের হিমু আর রূপা ভাবেন এমন কিছু তরুণ তরুণী।
তিন বছরে হিমু পরিবহনের সদস্য সংখ্যা দেশজুড়ে ১০ হাজারের বেশি হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তারা সবাই মিলে ৪৫ টি জেলায় হুমায়ূন আহমেদের জন্মদিন পালন করছেন বলেও জানান তারা।
হিমু পরিবহনের সমন্বয়ক আহসান হাবীব মুরাদ বলছেন, “স্যার ক্যান্সারে মারা গেছেন। তাই আমরা শুধু হেটে হেটে যাবো না সেনিয়ে মানুষজনের সাথে কথাও বলবো। সেই সাথে যাত্রাপথে ক্যান্সার সচেতনতামূলক লিফলেট বিলি করবো”হিমু চরিত্রটি হলুদ রঙের পাঞ্জাবি পড়তে পছন্দ করতো আর রাস্তায় ঘুরে বেড়াতো।তার প্রতি আর লেখকের প্রতি ভালবাসা থেকেই এমন সংগঠনের উদ্যোগ বলছিলেন তিনি। আবার তিনি নিজেই বলছেন, বিষয়টি পাগলামোও হতে পারে।
সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা