,

সোমবার মরক্কো যাচ্ছেন প্রধানমন্ত্রী

30549নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কনফারেন্স অব দ্য পার্টিস (কপ-২২)’এর উচ্চ পর্যায়ের দুইটি কর্মসূচিতে যোগ দিতে তিনদিনের সফরে সোমবার মরক্কো যাবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি- ১০১৯) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে সোমবার সকাল ১০টায় মরক্কোর পশ্চিমাঞ্চলে দেশটির সাবেক রাজকীয় শহর মমারাক্কেশ-এর উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ নভেম্বর কপ-২২ এর উচ্চ পর্যায়ের সভায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং জাতীয় ও যৌথভাবে এই বিরাট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজের গতি ত্বরান্বিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন।

একইদিন অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মরক্কোর বাদশাহ ৬ষ্ঠ মোহাম্মদের দেওয়া ভোজসভায় যোগদান করবেন। তিনদিনের সফর শেষে ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।

অন্যদিকে, ‘বুদাপেস্ট পানি সম্মেলন- ২০১৬’-এ যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ থেকে ৩০ নভেম্বর হাঙ্গেরি সফর করবেন।

‘ওয়ার্ল্ড ওয়াটার কাউন্সিল’-এর সহযোগিতায় হাঙ্গেরি সরকার তিনদিন ব্যাপি এই সম্মেলনের আয়োজন করবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট