,

হোবার্ট টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

ausস্পোর্টস ডেস্ক : হোবার্ট টেস্টের প্রথম দিন থেকেই বৃষ্টি হানা দিয়েছিল মাঠে। খেলা শুরুতে কিছুক্ষণ দেরিও হয়েছিল। তবে  দ্বিতীয় দিনে আর মাঠে নামার সুযোগ দিল না প্রকৃতি। টানা বর্ষণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হলেন ম্যাচ রেফারি।

রোববার সকাল থেকেই বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। ঘরের মাঠে প্রথম ইনিংসে ৮৫ রানে অলআউট হয়ে লজ্জাজনক রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। দুজন ছাড়া আর কেউ দুই অংকে পৌঁছাতে পারেনি। ফিল্যান্ডরের গতির ঝড়ে উড়ে যায় অজিরা। ২১ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন এই পেসার।

জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়ারাও বিপদে পড়ে। মিচেল স্টার্ক এবং হ্যাজলউডের তোপে দ্রুত তিন উইকেট হারিয়ে প্রমাদ গুনতে শুরু করে দক্ষিণ আফ্রিকানরা। তবে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান করে দিন শেষ করে সফরকারীরা। অপরাজিত আছেন টেম্বা বাভুমা (৩৮) ও অন্য প্রান্তে কুইন্টন ডি কক( ২৮)। এখন পর্যন্ত অজিদের চাইতে ৮৬ রানে এগিয়ে প্রোটিয়ারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা