,

ফের আগুন নাসিরনগরে

102346fiব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আবারো একটি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ রবিবার ভোররাতে উপজেলা সদরের জগন্নাথ মন্দিরসংলগ্ন ছোট্ট লাল দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ঘরে থাকা পাঁচটি জাল পুড়ে যায়। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ফের আগুন দেওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বেড়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল জ্যোতি দত্ত ও সাধারণ সম্পাদক হরিপদ পোদ্দার কালের কণ্ঠকে জানান, অন্যান্য দিনের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এলাকার মানুষের পাহারা ছিল। ভোরের দিকে এলাকার মানুষ পাহারা শেষ করার পর পরই একটি ঘরে কে বা কারা আগুন দেয়। তবে ওই ঘরটিতে কেউ বসবাস করেন না।

নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর জানান, নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই আছে। কিভাবে এ ঘটনা ঘটল তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। আগুনে ঘরে থাকা কয়েকটি জাল পুড়ে যায় বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর নাসিরনগর সদরের হিন্দুদের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও ৪ নভেম্বর ভোরে আগুনে একটি মন্দির ও পাঁচটি ঘর পুড়ে যায়। এরপর নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা