,

সিএনএন থেকে ট্রাম্পের সাবেক সহযোগীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের ব্যবস্থাপক কোরি লিউয়ানদোস্কি দেশটির সংবাদমাধ্যম সিএনএন থেকে পদত্যাগ করেছেন। তিনি ট্রাম্পের প্রশাসনে যোগ দিতে পারেন বলে গুঞ্জন উঠেছে।

d2fd17e64daf47dce8fb395acc0fa78a-58270c0bd546f

এর আগে জুনে ট্রাম্প শিবিরের প্রচারণার সময় ব্রেইবার্ট-এর নারী সাংবাদিক মিশেল ফিল্ডসকে আঘাত করার জন্য লিউয়ানদোস্কিকে ট্রাম্প শিবির বহিষ্কার করে। এরপর তাকে নিয়োগ দেয় সিএনএন। ওই মার্কিন সংবাদমাধ্যমের প্রেসিডেন্ট জেফ জাকার লিউয়ানদোস্কির নিয়োগের বিষয়ে সাফাই গেয়ে আগস্টে বলেছিলেন, ‘আমি মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, সিএনএন-এ রিপাবলিকান প্রার্থীর সহযোগীও রয়েছেন।’ তবে বহিস্কৃত সহযোগীকে কণ্ঠস্বর বানানোর কথা বলে বিতর্কের জন্ম দেয় তারা।

এবার লিউয়ানদোস্কির পদত্যাগের পরে সিএনএন-এর এক মুখপাত্র অপর মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, লিউয়ানদোস্কি সিএনএন-এ যোগ দেওয়ায় কিছু বিতর্কের জন্ম দিয়েছে। কারণ তিনি ট্রাম্প শিবিরের প্রচারণার সময় সংবাদমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছেন।

৮ তারিখ প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার কয়েকদিনের মধ্যেই লিউয়ানদোস্কি সিএনএন থেকে পদত্যাগ করলেন। এনবিসি নিউজ বলছে, ট্রাম্পের সঙ্গে লিউয়ানদোস্কির সম্পর্ক চুকে যায়নি এখনও। শুক্রবার ট্রাম্পের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা কমিটি গঠনের সভাতেও তাকে দেখা গেছে।

সিএনএন মানির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো বলছে, লিউয়ানদোস্কির ট্রাম্বপ প্রশাসনে যোগ দেওয়ার ব্যাপারে গুঞ্জন শোনা গেছে সংবাদমাধ্যমে। তবে ঠিক কোন পদে তিনি নিয়োগ পেতে পারেন, নিশ্চিত করে তা বলতে পারেনি সিএনএন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে