,

পাকিস্তানে মাজারে বোমা বিস্ফোরণে নিহত অন্তত ৩০, আহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি মাজারে বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত ও ৭০জন আহত হয়েছেন। শনিবার প্রদেশটির খুজদার জেলার শাহ নুরানি মাজারে এ বিস্ফোরণ ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

713ecbcfadf5f90e25c7681f0a127fb6-582728e500103

স্থানীয় তহশিলদার জাভেদ ইকবাল নিহতের সংখ্যা জানিয়ে বলেছেন, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। মাজারে দামাল পরিবেশনার সময় এ বিস্ফোরণ ঘটে।

খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনীর সদস্যরা পৌঁছেছেন। প্রত্যন্ত অঞ্চল ও খারাপ যোগাযোগ ব্যবস্থার কারণে ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরা পৌঁছাতে বিলম্ব হচ্ছে। মাজারটি পাহাড়ি এলাকায় অবস্থিত। শুক্রবার মাজারটিতে প্রচুর মানুষের সমাগম ঘটে। ইরানি মানুষেরও আগমন ঘটে মাজারে।

বালুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ আহমেদ বুগতি জানান, মারাত্মক আহতদের করাচিতে স্থানান্তর করা হয়েছে। মাজারের কাছাকাছি কোনও হাসপাতাল না থাকায় তাদেরকে করাচি পাঠানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা