শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুশ প্রশাসনের যেসব কর্মকর্তাদের নিয়োগ দিতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক রিপাবলিকানদের হয়ে ডোনাল্ড ট্রাম্পের আগে সর্বশেষ নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ। টানা ২ বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ট্রাম্পও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট। ফলে তিনি দায়িত্ব গ্রহণের বুশ প্রশাসনের একাধিক কর্মকর্তাকে দায়িত্বে ফিরিয়ে আনতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

c5077e9d62f3d6db7cf963ca75053ba1-5827323f5d4dc

২০০১ সালের ৯/১১ হামলার পর যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বুশ প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠেছিল। তাদের মধ্যে একজন সাবেক ন্যাশনাল ক্লানডেস্টাইন সার্ভিস (এনসিএস)-এর পরিচালক হোসে রদ্রিগুয়েজ।

ট্রাম্পের ঘনিষ্ঠ একটি আইনি প্রতিষ্ঠানের ধারণা, হোসে রদ্রিগুয়েজকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সার্ভিস, সিআইএ-এর দায়িত্ব দিতে পারেন ট্রাম্প। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বর্তমান সিআইএ পরিচালক ব্রেসনান জানিয়েছেন, ট্রাম্প যদি ওয়াটারবোর্ডিংয়ের মতো জিজ্ঞাসাবাদের নির্যাতনমূলক পদ্ধতি ফিরিয়ে আনতে চান তাহলে তিনি রাজি হবেন না। আর রদ্রিগুয়েজ বুশের সময় এসব নির্যাতন পদ্ধতি চালু করেছিলেন। তিনিই সিআইএ-এর বেশ কয়েকটি ব্ল্যাকলিস্টেড সাইট (অজ্ঞাত টর্চার সেল) গড়ে তুলেছিলেন। ফলে সিআইএ-র দায়িত্ব ট্রাম্প তাকে দিতেই পারেন।

বুশ প্রশাসনের আরও যেসব কর্মকর্তাকে ট্রাম্প নিয়োগ দিতে পারেন তাদের মধ্যে রয়েছেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলি। তাকে সেক্রেটারি অব ডিফেন্সের দায়িত্ব দিতে পারেন ট্রাম্প। বুশের সময়কার ডিপার্টমেন্ট অব জাস্টিসের সাবেক প্রসিকিউটর ক্রিস ক্রিসটি। ট্রাম্প তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিতে পারেন।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া