,

বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় হচ্ছে কালিয়াকৈরে

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কের পাশেই ৫৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের জন্য ইতোমধ্যে ৮০ বিঘা জমি বরাদ্দ দেয়া হয়েছে।

image-5901

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শনিবার বিকেলে এ কথা জানিয়েছেন।

এদিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে লতিফপুর ব্রিজ (আর এন্ড এইচ)- ভাওয়াল মির্জাপুর জিসি ভায়া বড়ইবাড়ি জিসি রাস্তা উন্নায়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তিনি বলেন, আজ ২১ কোটি টাকা ব্যয়ে কালিয়াকৈরে রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এ কাজে ব্রিজ নির্মাণে ব্যয় হবে ৪ কোটি টাকা ও রাস্তার কাজে ব্যয় হবে বাকি ১৭ কোটি টাকা। ২৪ ফিট প্রশস্ত এ রাস্তাটির ১৮ ফিট কার্পেটিং হবে।

রাস্তাটির উন্নয়ন কাজ সঠিকভাবে করার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, আমি নিজে রাস্তার এ কাজের নজরদারি করবো। যদি রাস্তাটির কাজে কোনো প্রকার গ্যাফলতি পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল, যুবলীগ নেতা সেলিম আজাদ, মোশারফ হোসেন জয়, জহিরুল ইসলাম জয়সহ আওমী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে