,

রংপুরের বিরুদ্ধে ৭৮ রানে জয় পেল ঢাকা

rangpur-ridersবিপিএলের এবারের আসরে দারুণ দল গড়লেও ঢাকার কাছে পাত্তাই পেলনা রংপুর। প্রথম দুটি ম্যাচ জিতে টুর্নামেন্টে দারুণ শুরু করেছিল আফ্রিদি-সৌম্যরা। তবে, শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৯ ওভার ২ বলে ৯২ রানেই গুটিয়ে রংপুর রাইডার্স।
এর আগে শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭০ রান করেছে ঢাকা।
দারুণ শুরুর পর ইনিংসের মাঝপথে এসে পথ হারায় সাকিব আল হাসানের দল। ২ উইকেটে ৭৯ থেকে চার উইকেটে ৮১ রানে পরিণত হয় ঢাকার স্কোর। তবে শেষ পর্যন্ত মোসাদ্দেক হোসেন সৈকত ঝড়ে দারুণ পুঁজি পায় ঢাকা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে সোহাগ গাজীর করা প্রথম ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দেন মেহেদী মারুফ। পরের বলেই চার। তবে চতুর্থ বলে ভাগ্য আর সঙ্গ দেয়নি মারুফের। ৪ বলে ১০ রান করে ফিরে যান এই ওপেনার।

এরপর নাসিরকে নিয়ে ৬৯ রানের জুটি কুমার সাঙ্গাকারা। জুটিটা ভাঙেন আফ্রিদি। নাসিরকে রুবেলের তালুবন্দি করান পাকিস্তানি লেগ স্পিনার। সেই ওভারেই রবি বোপারাকেও ফেরান আফ্রিদি।
দলীয় ৮১ রানে সাঙ্গাকে প্যাভিলিয়নের পথ দেখান সোহাগ গাজী। এরপর মোসাদ্দেক হোসেন সৈকত ও সাকিব আল হাসান মিলে ঢাকার রানের চাকা দারুণভাবে সচল রাখেন। ১০ রান করে সাকিব ফিরলেও থামেননি সৈকত।
ব্রাভো ও সেকুগে প্রসন্নকে নিয়ে দলের স্কোরটা ১৭০ রানে নিয়ে যাওয়ার মূল কারিগর তো সৈকতই। ২৮ বলে ৪৮ রান করেন সৈকত। এছাড়া নাসির ৩৮, সাঙ্গা ২৯, ব্রাভো ও প্রসন্ন করেন ১৩ রান করে।
রংপুরের সোহাগ গাজী ও আফ্রিদি নেন দুটি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা