,

বিয়েতে আপত্তি প্রিয়াঙ্কার

বিনোদন ডেস্ক : বর্তমানে ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড ছাড়িয়ে তার জনপ্রিয়তা এখন হলিউডেও। তাই এখনই ঘর বাঁধার কোনো ইচ্ছে নেই ৩৪ বছর বয়সি এ অভিনেত্রীর।সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া।

pccc

মেয়ের বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে মধু চোপড়া বলেন, “আমি বিষয়টি নিয়ে এক সময় চিন্তা করতাম, এখন করি না। প্রিয়াঙ্কা আমাকে বুঝিয়েছে, সে অনেক সুখে আছে এবং আমার কাছে জানতে চেয়েছে, এতে আমি হতাশ কিনা। আমি তাকে বলি ‘না’। তখন সে বলেছে, ‘তাহলে আমাকে এভাবেই থাকতে দাও।’ তাই এখন এ বিষয়ে আমার কোনো চিন্তা নেই।”

‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের মাধ্যমে মার্কিন মুলুকে বেশ জনপ্রিয়তা পেয়েছেন প্রিয়াঙ্কা। সামনেই মুক্তি পাচ্ছে হলিউডে তার প্রথম সিনেমা বেওয়াচ। সিনেমাটিতে প্রিয়াঙ্কা ছাড়া আরো অভিনয় করছেন- ডোয়াইন জনসন, পামেলা অ্যান্ডারসন, জ্যাক এফরন, অ্যালেজান্ড্রা ডাডারিও এবং কেলি রোহরবাচ। ২০১৭ সালের ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে