বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোনায়েম খানের বাড়িতে হবে হাসপাতাল : মেয়র আনিসুল

15375513নিউজ ডেস্ক : বনানীতে স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের যে বাড়িটির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত হয়েছে, সেখানে মুক্তিযোদ্ধাদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। সব যুদ্ধাপরাধীর সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে আজ শনিবার বনানীতে এক মানববন্ধনে কর্মসূচিতে অংশ নিয়ে আনিসুল বলেন, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মের দাবির প্রতি আমি একমত। আমরা এই দাবির প্রতি সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি। এখানে মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষের জন্য একটি হাসপাতাল করা হবে। একাত্তরে মুক্তিবাহিনীর হামলায় নিহত মোনায়েম খানের উত্তরাধিকাররা বানানীর ওই বাড়িসংলগ্ন সরকারি ১০ কাঠা জমি দখল করে রেখেছিলেন, যা গত ৩ নভেম্বর উচ্ছেদ করে উত্তর সিটি করপোরেশন।

সে সময় মেয়র আনিসুল চিহ্নিত এই স্বাধীনতাবিরোধীর বাড়ির বরাদ্দ বাতিলে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এরপর গত বুধবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, বাড়িটির বরাদ্দ বাতিলার নির্দেশ দিয়েছেন তিনি। এই বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেছিলেন, ওইটা ক্যানসেল হয়ে গেছে। আমি বলে দিয়েছি, যে স্বাধীনতার বিরোধিতা করেছে, তার প্লট বাতিল হবে। সেটা গণপূর্তের প্লটই হোক, রাজউকেরই হোক। সেটা বাতিল। আপনারা সেইটা ক্যানসেল করে দেন, আমরা মন্ত্রণালয় থেকে ক্যানসেল করে দেব।

উচ্চ আদালতের স্থিতাবস্থার সুযোগ নিয়ে কেউ যেন রাস্তাঘাট দখল করে রাখতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানান মেয়র। তিনি বলেন, আমি দেখছি হাজার হাজার বিঘা জমি একটি স্থিতাবস্থার সুযোগ নিয়ে দখল করে আছে। প্রধান বিচারপতির কাছে আমাদের দাবি, একটি আলাদা কমিশন গঠন করুন। যেসব জমি প্রভাবশালীরা আটকে রেখেছে, সেগুলো মুক্ত করে দিন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্র, সেক্টর কমান্ডার্স ফোরাম, বাংলাদেশ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সমিতি, প্রজন্ম ৭১, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা, যুদ্ধাপরাধ গণবিচার মঞ্চ, সম্মিলিত সামাজিক আন্দোলন এবং আমরা মু্ক্তিযোদ্ধার সন্তান এ মানববন্ধন করে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ