বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেহাল উপস্বাস্থ্যকেন্দ্র

39823_shahjadpurশাহজাদাপুর উপস্বাস্থ্যকেন্দ্র। বিশাল ভবন। বাইরে থেকে খুবই সুন্দর। কিন্তু ভবনটির ভেতর ভালো নেই। প্রত্যেকটি কক্ষই নোংরা। সর্বত্রই
ময়লা ও মাকড়সার জাল। চেয়ার-টেবিলে ধুলার স্তূপ। রয়েছে স্টাফ স্বল্পতা। যারা আছেন তারা আসেন না। মাঝে মধ্যে হাজিরা খাতায় স্বাক্ষর করতে আসেন। এক মাস বা ১৫ দিনের স্বাক্ষর করেন এক সঙ্গে। আর যাওয়ার সময় অতি গোপনে ব্যাগভর্তি করে নিয়ে যান ওষুধ। প্রভাবশালীরা চাইলে কিছু ওষুধ পান। আর নিরীহ গরিব ও অসহায়রা কাছেও ভিড়তে পারেন না। রোগীর দেখা নেই। কিন্তু ওষুধ বিতরণের তালিকা বিশাল। গতকাল সরজমিন গেলে এমন হাজারো অভিযোগ করেন চিকিৎসা সেবাবঞ্চিত স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা। হাসপাতাল চত্বরে গিয়েই দেখা যায় প্রধান ফটকে খেলা করছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভেতরের পরিবেশ একদম নীরব। নেই কোন স্টাফ। নেই রোগী। মেডিকেল অফিসার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও ফার্মাসিস্টের কক্ষে ঝুলছে তালা। তবে ফার্মাসিস্টের কক্ষের জানালাটি খোলা। বাইরে থেকে দেখা যায় তার বসার চেয়ার-টেবিলে ধুলাবালুর স্তূপ। আর রোগী বসার চেয়ারে দুর্গন্ধযুক্ত নেকড়া। কে যেন চিৎকার করে ডাকছে রফিক ভাই তাড়াতাড়ি আসেন। কে যেন এসেছে। মাঠ থেকে লুঙ্গি পরা বৃদ্ধ লোকটি দৌড়ে আসেন। তিনিই রফিক ভাই। এ স্বাস্থ্যকেন্দ্রে গত ৪০ বছর ধরে চাকরি করছেন। এখানকার অনেক অনিয়ম-দুর্নীতির সাক্ষী তিনি। পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমি রফিক। এ হাসপাতালের এমএলএসএস। অন্য স্টাফরা কোথায়? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ছাড়া কেউ নেই স্যার। ডাক্তার রেজাউল স্যার মাসে ২/১ বার আসতেন। উনি বদলি হয়ে চলে গেছেন ২ মাস। এখন আর কেউ আসে না। এখন ডাক্তার নেই। সুধাংশু স্যার মাঝে মধ্যে আসেন। কতক্ষণ কাজ করে আবার চলে যান। স্টাফ নেই তাই এখন আর স্থানীয় রোগীরা আসে না। হঠাৎ কেউ আসলে আমি ওষুধ দিতে পারি না। পরে ফার্মাসিস্টের কক্ষের তালা খুলে দেন রফিক। হাজিরা খাতা ও রোগী দেখে ওষুধ বিতরণের রেজিস্ট্রার চাইতেই কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যান রফিক। দুটি রেজিস্ট্রারেই হাজারো অনিয়ম ও দুর্নীতির চিত্র ঝকঝক করছে। এরপর কক্ষের ভেতরে ময়লা আবর্জনা ও মাকড়সার জালে ভরা। একটি কাঠের আলমিরা খুলে দেখা যায় বিশৃঙ্খলভাবে পড়ে আছে কাগজপত্র। চারদিকে ধুলার পাহাড়। রোগী বসার চেয়ারের ময়লাই প্রমাণ করে গত এক/দেড় মাস ধরে এ চেয়ারে কেউ বসেনি। অক্টোবর মাসের ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত হাজিরা খাতায় স্বাক্ষর নেই সুধাংশুর। এমন কি এমএলএসএস রফিকের গত ২ দিনের স্বাক্ষরের ঘর ফাঁকা। গ্রামের অর্ধশতাধিক লোকের অভিযোগ একটাই এখানে কোন স্টাফ আসে না। শুধু হাসপাতাল ভবনটাই আমাদের সান্ত্বনা। কোনো চিকিৎসা নেই। ওষুধ চাইলেই বলে নেই। শাহজাদাপুর  গ্রামের বাসিন্দা সুমন মিয়া (২৮), মো. হাবিবুর রহমান (৫৫), ছাদেক মিয়া (৩০), মো. নূরু মিয়া (৫৪), রফিক মিয়া (১৮), কাউছার মিয়া (৩৭), মোক্তার মিয়া (৪৮) ও চিত্তন শীল ক্ষোভ প্রকাশ করে বলেন, ২ বছর ধরে ডাক্তার দেখি না। ফার্মাসিস্ট সুধাংশু ২০-২৫ দিন পর মন চাইলে পেছনের স্বাক্ষরগুলো করতে আসেন। সাড়ে ১১টায় এসে তড়িঘড়ি করে ১২টায় চলে যান। চিকিৎসাও নেই। ওষুধও নেই। আর রফিক নামের লোকটা রাতের বেলা চুরি করে ওষুধ বিক্রি করে। আর রোগী গেলে বলে ওষুধ নেই। সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. আজহার মিয়া বলেন, সরকার জনগণের স্বাস্থ্যসেবার আশায় এখানে যে টাকা খরচ করছেন। এর চুল পরিমাণ উপকারও কেউ পাচ্ছে না। প্রতি বছর যে লাখ লাখ টাকার ওষুধ আসে। সেগুলো কোথায় যায়?  ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খোকন বলেন, ৪ জন স্টাফ থাকতেও তারা ইচ্ছেমতো মাসে ২/১ দিন এসেছেন শুধু প্রতারণা করে স্বাক্ষরগুলো দেয়ার জন্য। এখন ২ জনের মধ্যে ফার্মাসিস্ট মন চাইলে মাসে ২/৩ দিন আসেন আখের ঘুচাতে।
 যেভাবে হচ্ছে দুর্নীতি
মেডিকেল অফিসার সহ মোট ৪ জন স্টাফ থাকার কথা। কিন্তু শাহজাদাপুরে গত ২ মাস ধরে নেই মেডিকেল অফিসার। কয়েক বছর ধরে নেই চাকমো। আছে শুধু ১ জন ফার্মাসিস্ট সুধাংশু ও এমএলএসএস রফিক। বয়সের ভারে ন্যূব্জ রফিক এখন খুব একটা নড়াচড়া করতে পারে না। রফিক চাকমোর জন্য বরাদ্দ বাসায় ফ্রি থাকেন। সেই সুযোগে রফিককে ব্যবহার করছেন সুধাংশু। ওষুধের নাম না জানলেও তিনি রফিকের ওপর দায়িত্ব চাপিয়ে ফাঁকি দেন। অজপাড়া গাঁ হওয়ায় এখানে ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা আসেন কম। তাই অনেক সময় ফোন আসলে পাইকপাড়ার বাসায় বসেই সুধাংশু বলেন হাসপাতালে আছি। সুধাংশু মাসে ২-৩ বারের বেশি আসেন না। তাও আসেন শুধু কাগজপত্র ঠিক করতে। আর হাজিরা খাতায় পেছনের স্বাক্ষরগুলো করতে। সরজমিন তার হাজিরা খাতায় দেখা যায়, গত ১-৫ই নভেম্বর পর্যন্ত তার স্বাক্ষরের ঘরগুলো ফাঁকা। পরে কিন্তু তিনি সেখানে স্বাক্ষর করে ফেলবেন। সেই সঙ্গে রোগী দেখে ওষুধ বিতরণের রেজিস্ট্রারেও ১-৫ই নভেম্বর পর্যন্ত ফাঁকা। গত ১লা অক্টোবর থেকে ১৬ই অক্টোবর পর্যন্ত প্রত্যেক দিন রেজিস্ট্রারের ৩৩টি ঘর পূরণ করে ৩৩ জন রোগী দেখেছেন ও তাদেরকে ওষুধ দিয়েছেন। আবার সেই তালিকায় রোগীদের বয়স ও ঠিকানা লিখেননি। অথচ তিনিই বলেছেন এত দূরে সপ্তাহে ২-৩ দিনের বেশি যাওয়া যায় না। অন্যদিকে গত ৩১শে অক্টোবর তিনি রেজিস্ট্রারে দেখিয়েছেন ৫৬ জন রোগীকে ওষুধ দিয়েছেন। একই নামের রোগী সপ্তাহে ৪ জায়গায় এন্ট্রি করা। এভাবে তিনি হাসপাতালের ওষুধ গায়েব করে চলেছেন। তথ্য অনুসন্ধানে জানা গেছে, বছরে এ হাসপাতালে ২ লক্ষাধিক টাকার ৬-৭ ধরনের ওষুধ দেয় সরকার। অথচ লোকজন প্যারাসিটামল আর নাপা ছাড়া কিছুই পায় না। মাসের ৬-৭ দিন ডিউটি করে সুধাংশু কি ২ লাখ টাকার ওষুধই রোগীদের দিয়ে দেয়? তাহলে বাকি ওষুধ যায় কোথায়? অভিযুক্ত ফার্মাসিস্ট সুধাংশু স্টাফ স্বল্পতা ও সপ্তাহে ৩ দিন কর্মস্থলে যাওয়ার কথা স্বীকার করে বলেন, জেলা শহর থেকে সেখানে যেতে খুবই কষ্ট। তারপর ২-৩ ঘণ্টা সময় লাগে। গিয়ে পৌঁছতে ৯-১০টা বেজে যায়। রোগী দেখে ওষুধ বিতরণের তালিকার অনিয়ম সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি। ওষুধ গায়েব করার বিষয়ে বলেন, ভাই লোকজন তো কত কথাই বলে। তাদের কথা শুনে কি কাজ করা যাবে? এসব মিথ্যা। সেখানে সপ্তাহে ২-৩ দিনের বেশি যাওয়া যাবে না এটা সবাই জানে। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনা আকতার বেগম বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।

 

সূএ: মানবজমিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ